জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা

দেওয়ানগঞ্জ, জামালপুর।

স্থাপিতঃ ১৯৯৫ খ্রিঃ
EIIN: 109772 | MPO Code: 3701102101
School Code: 12535
আমাদের কথা

প্রথমেই পরম করুনাময় আল্লাহ তায়ালার সমস্ত প্রশংসা ও শুকরিয়া অসংখ্য দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) এর প্রতি । যার শিক্ষা ও প্রতিভা ইহজগতকে করেছে মঙ্গলময় , গড়েছিলেন শান্তির সমাজ । ইংরেজীতে একটা কথা আছে : " One crowded hour of glorious life is worth than an age without a name ” প্রতিভা পূর্নজীবনের যদি একঘন্টা রয় , যশহীন সারা জীবনের মূল্য তার তুল্য নয় " । সত্যিই প্রতিভার বিকল্প নেই । আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা নারী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান , ছাত্রীদের প্রকৃত শিক্ষা লাভের পাশাপাশি প্রতিভা , মেধা ও সৃজনশীলতার বহিঃ প্রকাশ ঘটানো খুবই জরুরি । মানব মনের আবেগ , অনুভূতিগুলোর শিল্পিত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম সাহিত্য । শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার যে সুপ্ত প্রতিভা রয়েছে তা সহযোগীতার অভাবে পূর্ণতা লাভ করতে পারে না । এ সব শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করার দায়িত্ব , শিক্ষক , অভিভাবক তথা সকলের । এই কোমলপ্রাণ শিক্ষার্থীদের মননশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে যে সকল শিক্ষার্থী তাদের প্রতিভার আলোতে উজ্জ্বল করেছে মাদ্রাসাটি তাদের এ আলোকচ্ছটা মাদ্রাসার গন্ডি পেরিয়ে একদিন এ দেশকে আলোকময় করবে বলে আমাদের দৃঢ় প্রত্যাশা ।

সংক্ষিপ্ত ইতিহাস

নারী শিক্ষা সম্প্রসারণের মাদরাসা প্রতিষ্ঠার জন্য প্রকৌশলী মোঃ ফজলুর রহমান ১৯৯৫ সালের ২২ জানুয়ারী দেওয়ানগঞ্জে সরকারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এক সাধারন সভার আহ্বান করেন । তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে এলাকার মহৎ বিদ্যোৎসাহী মোট ৫৬ জন ব্যক্তি উক্ত সভায় উপস্থি হন । জনাব ডাঃ রফিক উদ্দিন সভাপতিত্বে সুদীর্ঘ আলোচনা শেষে সকলের মতামত সাপেক্ষে প্রতিষ্ঠাতার মরহুম পিতার নামে নাম করণ করা হয় আহমদ আলী মহিলা মাদরাসা ( দাখিল )। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারী ১৯৯৫ প্রতিষ্ঠাতা মহোদয় তাঁর পৈত্রিক বসত ভিটায় স্থানীয় গণ্যমান্যদের সাথে নিয়ে মাদরাসার কার্যক্রমের সূচনা করেন । ২৪ জানুয়ারী ৯ জনকে অন্তর্বর্তীকালীন শিক্ষক হিসেবে সাব্যস্ত করে পাঠদানের সময় সূচী নির্ধারণ করা হয় । এরপর ক্লাস শুরু হয় ১ ম শ্রেণী থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত । প্রতিষ্ঠাতা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ঐ বছরের ১৩ ডিসেম্বর মাদরাসা শিক্ষাবোর্ড থেকে একাডেমিক অনুমতি লাভ করা সম্ভব হয় । ৯৭ সালের মে মাসের এমপিও তে মাদরাসার ৫ জন শিক্ষক অন্তর্ভূক্তি লাভ করেন । ২০০১ সালে বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি প্রদান করা হয়। ২০০২ ও ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় । এ ছাড়াও উপজেলা পর্যায়ে তিন বার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এ যাবত কালের মাদরাসার ইতিহাস পর্যালোচনা করলে এটা সহজেই অনুমেয় যে আগামীতে এটি আরো অনেক দূর এগিয়ে যাবে ।

লক্ষ্য ও উদ্দেশ্য

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের জাতীয় চেতনার আলোকে, সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মানসিক মূল্যবোধের জাগ্রত করাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য।

প্রতিষ্ঠাতার বাণী
আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ ফজলুর রহমান

প্রতিষ্ঠাতা

সভাপতির বাণী
জনাব জাহানারা রহমান

সভাপতি

সুপারিন্টেন্ডেন্ট এর বাণী
মাওলানা মোঃ শাহজাহান আলী মন্ডল

সুপারিন্টেন্ডেন্ট

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

প্রতিষ্ঠাতার বাণী
আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ ফজলুর রহমান

প্রতিষ্ঠাতা

সভাপতির বাণী
জনাব জাহানারা রহমান

সভাপতি

সুপারিন্টেন্ডেন্ট এর বাণী
মাওলানা মোঃ শাহজাহান আলী মন্ডল

সুপারিন্টেন্ডেন্ট

Institute Location Google Map