প্রশাসনিক
প্রতিষ্ঠাতার বাণী
আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ ফজলুর রহমান
প্রতিষ্ঠাতা
২৩ জানুয়ারী ১৯৯৫ সন এই মহিলা মাদ্রাসার জীবনে একটি স্মরণীয় দিন । আমার ব্যক্তি জীবনে ক্ষুদ্র এক সুচিন্তার বহিঃপ্রকাশ ঘটেছিল আহমদ আলী মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে । মরহুম পিতা আহমদ আলী ও শিক্ষা গুরু আবুল হোসেন সাহেবকে স্মরণীয় করার সামান্যতম প্রচেষ্ঠার আনন্দ আমাকে মহিলা কলেজ প্রতিষ্ঠার খোরাক যুগিয়েছে । তাই ২৩ শে জানুয়ারী ১৯৯৫ সন এলাকার নারী শিক্ষার ক্রম বিকাশের এক ধারাবাহিক ইতিহাসের স্মরণীয় দিন । সকল শিক্ষক কর্মচারী ও পরিচালনা কমিটির সকল সদস্য এই ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ এবং প্রশংসার দাবীদার । প্রতিষ্ঠা ও জন্ম যেমন আনন্দদায়ক , তেমনি বেদনা ও ঝনঝাটে ভরপুর।এই মাদ্রাসার ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম হয় নাই । এর সঠিক পরিচালনা ও ন্যায্য নিয়োগ করতে গিয়ে অনেক অপ্রিয় ও বিরাগভাজন হতে হয়েছে ।তবে হলফ করে বলতে পারি , যে সততা ও নিষ্ঠার দরকার , আমার তরফ থেকে তার কোন অভাব কোন সময়ই হয় নাই । আমার দৃষ্টিতে বর্তমান সরকারের শিক্ষানীতি সুশিক্ষার অত্যন্ত উপযোগী।তবে এর বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপের দরকার । আমার বিশ্বাস অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী কোন পদক্ষেপেই পিছপা হবে না । সম্মিলিত প্রচেষ্ঠায় নারী শিক্ষার আলো বহুদুর ছড়িয়ে পরবে এই বিশ্বাস নিয়ে আরো অনেক দিন বাচতে চাই ।
সভাপতির বাণী
জনাব জাহানারা রহমান
সভাপতি
দেওয়ানগঞ্জ থানার প্রাণকেন্দ্রে সুনিবিড় পরিবেশে অবস্থিত ইসলামী বিদ্যাপিঠ আহমদ আলী মহিলা দাখিল মাদরাসা। মাদরাসাটি নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও নিরন্তর অগ্রনি ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়া ও সহপাঠ্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতায় উজ্জ্বল স্বাক্ষর রাখছে । উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠানের সারিতে এসে দাঁড়াবে বলে আমি আশাবাদী । আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ।
সুপারিন্টেন্ডেন্ট এর বাণী
মাওলানা মোঃ শাহজাহান আলী মন্ডল
সুপারিন্টেন্ডেন্ট
প্রথমেই পরম করুনাময় আল্লাহ তায়ালার সমস্ত প্রশংসা ও শুকরিয়া অসংখ্য দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) এর প্রতি । যার শিক্ষা ও প্রতিভা ইহজগতকে করেছে মঙ্গলময় , গড়েছিলেন শান্তির সমাজ । ইংরেজীতে একটা কথা আছে : " One crowded hour of glorious life is worth than an age without a name ” প্রতিভা পূর্নজীবনের যদি একঘন্টা রয় , যশহীন সারা জীবনের মূল্য তার তুল্য নয় " । সত্যিই প্রতিভার বিকল্প নেই । আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা নারী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান , ছাত্রীদের প্রকৃত শিক্ষা লাভের পাশাপাশি প্রতিভা , মেধা ও সৃজনশীলতার বহিঃ প্রকাশ ঘটানো খুবই জরুরি । মানব মনের আবেগ , অনুভূতিগুলোর শিল্পিত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম সাহিত্য । শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার যে সুপ্ত প্রতিভা রয়েছে তা সহযোগীতার অভাবে পূর্ণতা লাভ করতে পারে না । এ সব শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করার দায়িত্ব , শিক্ষক , অভিভাবক তথা সকলের । এই কোমলপ্রাণ শিক্ষার্থীদের মননশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে যে সকল শিক্ষার্থী তাদের প্রতিভার আলোতে উজ্জ্বল করেছে মাদ্রাসাটি তাদের এ আলোকচ্ছটা মাদ্রাসার গন্ডি পেরিয়ে একদিন এ দেশকে আলোকময় করবে বলে আমাদের দৃঢ় প্রত্যাশা ।